শেষ ঠিকানা
- এস.এম ছাইফ উদ্দিন
শেষ ঠিকানায় দাঁড়িয়ে দেখি, সব পথ যেন মিলিয়ে যায় এক বিন্দুতে, তবু অদ্ভুত এক টানে, আমি এগোই, চোখে জ্বলজ্বলে তারার আভা।
পেছনে পড়ে থাকা স্মৃতির ছায়া, হৃদয়ে আঁকা বেদনার রেখা— তবু শেষ ঠিকানায় আসে আশা, একদিন, হয়তো, হবে দেখা।
শব্দেরা থেমে যায়, সময়ের সাথে, তবুও বাতাসে ভাসে নিঃশ্বাসের সুর, শেষ ঠিকানায় এসে মুছে যায় সব, তবু বেঁচে থাকে একটুখানি নীরব গীত।
০৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।